আইসিসির মাসসেরা খেলোয়াড়ের মনোনয়নে তানজিদ তামিম

BNBD365 NEWS:SPORTS DESK
বাংলাদেশের তরুণ ওপেনার তানজিদ হাসান তামিম প্রথমবারের মতো আইসিসির ‘মেনস প্লেয়ার অব দ্য মান্থ’ পুরস্কারের জন্য মনোনীত হয়েছেন। জুলাই ২০২৬ মাসের পারফরম্যান্স বিবেচনায় তাকে এই তালিকায় রাখা হয়েছে।
জুলাইয়ে ব্যাট হাতে দারুণ ধারাবাহিকতা দেখিয়েছেন তানজিদ। তিনটি ম্যাচে তার ব্যাট থেকে এসেছে ১৫৯ রান, যা তাকে আইসিসির মাসসেরা খেলোয়াড়ের লড়াইয়ে জায়গা করে দিয়েছে।
এই পুরস্কারের জন্য তানজিদের সঙ্গে মনোনয়ন পেয়েছেন ইংল্যান্ডের হ্যারি ব্রুক ও ওয়েস্ট ইন্ডিজের জাস্টিন গ্রিভস।
আইসিসির মনোনয়ন পাওয়ায় আন্তর্জাতিক ক্রিকেটে তানজিদের সাম্প্রতিক উন্নতি ও ধারাবাহিক পারফরম্যান্স আরও একবার আলোচনায় এসেছে। এখন বাংলাদেশের ক্রিকেটপ্রেমীদের অপেক্ষা—প্রথমবারের মনোনয়নেই কি মাসসেরার পুরস্কার জিতবেন তানজিদ



