ছাদে সোলার বসালে প্রতি ইউনিট বিদ্যুৎ বিক্রি ১০.৫০ টাকা, নতুন প্রণোদনা দিচ্ছে সরকার

টেকসই জ্বালানি নিশ্চিত করতে ব্যাটারিসহ ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ প্রকল্পে বিশেষ প্রণোদনা প্যাকেজ ঘোষণা করেছে সরকার। আজ (১ সেপ্টেম্বর) বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে।
প্রণোদনার মূল শর্তাবলী:
· বিদ্যুৎ বিক্রয়মূল্য: উৎপাদন খরচ (সর্বোচ্চ ৮ টাকা/ইউনিট) + ২০% মুনাফা + ১১.২৫% প্রিমিয়াম = প্রতি ইউনিট ১০ টাকা ৫০ পয়সা নির্ধারণ করা হয়েছে।
· যারা পাবেন: যারা ২৮ ফেব্রুয়ারি ২০২৭-এর মধ্যে সিস্টেম স্থাপন করে উদ্বৃত্ত বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ করবেন, তারা ২৮ ফেব্রুয়ারি ২০৩০ পর্যন্ত এই মূল্যে বিদ্যুৎ বিক্রি করতে পারবেন।
· সুবিধা: নির্ধারিত খরচের চেয়ে কমে সিস্টেম স্থাপন করলে সাশ্রয়ী অর্থ গ্রাহকের লাভ হবে।
· টাকা পাবেন কীভাবে: প্রণোদনার অর্থ ব্যাংক বা মোবাইল ব্যাংকিং অ্যাকাউন্টে পাঠানো হবে (নগদ দেওয়া হবে না)।
প্রয়োজনীয় যোগ্যতা ও সহায়তা:
· ব্যবহৃত সোলার প্যানেল, ব্যাটারি, ইনভার্টার ও মিটার বিএসটিআই ও এসআরইডিএ-র মান মেনে চলতে হবে।
· সহায়তা পাবেন বিদ্যুৎ বিভাগের ওয়ান-স্টপ সার্ভিস সেন্টার এবং জেলা-উপজেলা পর্যায়ের অফিস থেকে।
· ফেব্রুয়ারি ২০২৭-এর পর স্থাপিত সিস্টেম এই প্রণোদনার আওতায় আসবে না।
আজ থেকেই এই প্রজ্ঞাপন কার্যকর হয়েছে বলে জানিয়েছেন মন্ত্রণালয়ের উপপ্রধান ।



