এড়িয়ে লেখায় যান
-
  • https://www.facebook.com/
  • https://twitter.com/
  • https://t.me/
  • https://www.instagram.com/
  • https://youtube.com/
  • https://www.facebook.com/
  • https://twitter.com/
  • https://t.me/
  • https://www.instagram.com/
  • https://youtube.com/
Subscribe to our newsletter & never miss our best posts. Subscribe Now!
  • https://www.facebook.com/
  • https://twitter.com/
  • https://t.me/
  • https://www.instagram.com/
  • https://youtube.com/
ব্রেকিং নিউজ বিডি 365

সর্বশেষ খবর দ্রুততম আপডেট

ব্রেকিং নিউজ বিডি 365

সর্বশেষ খবর দ্রুততম আপডেট

  • Home
    • বাংলাদেশ
    • জাতীয়
    • আন্তর্জাতিক
    • খেলাধুলা
    • বিনোদন
    • আবহাওয়ার খবর
    • ইতিহাস
    • অপরাধ
    • দুর্ঘটনা
    • কলেজ ক্যাম্পাস
    • স্বাস্থ্য
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ”(Contact Us)
  • Privacy Policy
  • Home
    • বাংলাদেশ
    • জাতীয়
    • আন্তর্জাতিক
    • খেলাধুলা
    • বিনোদন
    • আবহাওয়ার খবর
    • ইতিহাস
    • অপরাধ
    • দুর্ঘটনা
    • কলেজ ক্যাম্পাস
    • স্বাস্থ্য
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ”(Contact Us)
  • Privacy Policy
Subscribe
বন্ধ করুন

খুঁজুন

ব্রেকিং নিউজ বিডি 365

সর্বশেষ খবর দ্রুততম আপডেট

ব্রেকিং নিউজ বিডি 365

সর্বশেষ খবর দ্রুততম আপডেট

  • Home
    • বাংলাদেশ
    • জাতীয়
    • আন্তর্জাতিক
    • খেলাধুলা
    • বিনোদন
    • আবহাওয়ার খবর
    • ইতিহাস
    • অপরাধ
    • দুর্ঘটনা
    • কলেজ ক্যাম্পাস
    • স্বাস্থ্য
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ”(Contact Us)
  • Privacy Policy
  • Home
    • বাংলাদেশ
    • জাতীয়
    • আন্তর্জাতিক
    • খেলাধুলা
    • বিনোদন
    • আবহাওয়ার খবর
    • ইতিহাস
    • অপরাধ
    • দুর্ঘটনা
    • কলেজ ক্যাম্পাস
    • স্বাস্থ্য
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ”(Contact Us)
  • Privacy Policy
  • https://www.facebook.com/
  • https://twitter.com/
  • https://t.me/
  • https://www.instagram.com/
  • https://youtube.com/
হোম/জাতীয়/মির্জা ফখরুল ইসলাম আলমগীর দেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন
জাতীয়বাংলাদেশরাজনীতিসর্বশেষ খবর

মির্জা ফখরুল ইসলাম আলমগীর দেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন

লিখেছেন Bnbd Desk News
22 আগস্ট, 2026 2 মিনিটে পড়া
0
Last updated: আগস্ট 22, 2026About 7 min read

নিজস্ব প্রতিবেদক:BNBD NEWS

বাংলাদেশের নতুন প্রেসিডেন্ট হিসেবে শপথ নিয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শুক্রবার সন্ধ্যায় বঙ্গভবনের দরবার হলে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি দেশের রাষ্ট্রপ্রধানের দায়িত্ব গ্রহণ করেন। শপথ পাঠ করান ভারপ্রাপ্ত স্পিকার কায়সার কামাল।

শপথ গ্রহণের মধ্য দিয়ে দীর্ঘ রাজনৈতিক জীবনের পর রাষ্ট্রের সর্বোচ্চ সাংবিধানিক পদে অধিষ্ঠিত হলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বিদায়ী প্রেসিডেন্ট মো. সাহাবুদ্দিনের উত্তরসূরি হিসেবে বঙ্গভবনের দায়িত্ব নিলেন।

অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান, মন্ত্রিসভার সদস্য, বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানসহ সরকারের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, রাজনৈতিক নেতা, বিচারপতি, সামরিক ও বেসামরিক কর্মকর্তাসহ বিভিন্ন শ্রেণি-পেশার বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

শপথ অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করা হয়। অনুষ্ঠানে ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট হাফিজ উদ্দিন আহমদ, নবনির্বাচিত প্রেসিডেন্ট মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং ভারপ্রাপ্ত স্পিকারের জন্য মঞ্চে তিনটি চেয়ার রাখা হয়। শপথ শেষে নবনির্বাচিত ও বিদায়ী রাষ্ট্রপ্রধান নিজেদের আসন পরিবর্তন করে বসেন।

দীর্ঘ রাজনৈতিক পথ পেরিয়ে রাষ্ট্রপ্রধান

মির্জা ফখরুল ইসলাম আলমগীরের রাজনৈতিক পথচলা শুরু ছাত্রজীবন থেকেই। ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার সময় তিনি ছাত্র ইউনিয়নের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। অর্থনীতিতে স্নাতক ও স্নাতকোত্তর শেষ করে তিনি শিক্ষকতা পেশায় যোগ দেন। ঢাকা কলেজ ও দিনাজপুর কলেজে অর্থনীতি বিভাগের শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন।

১৯৮৬ সালে সরকারি চাকরি ছেড়ে সক্রিয়ভাবে রাজনীতিতে যুক্ত হন তিনি। ১৯৮৮ সালে ঠাকুরগাঁও পৌরসভা নির্বাচনে জয়ী হয়ে চেয়ারম্যান নির্বাচিত হন। পরবর্তী সময়ে জাতীয় রাজনীতিতে সক্রিয় হয়ে বিএনপির নেতৃত্বের গুরুত্বপূর্ণ পর্যায়ে উঠে আসেন।

১৯৯২ সালে তিনি ঠাকুরগাঁও জেলা বিএনপির সভাপতি হন। এরপর দলের কেন্দ্রীয় নেতৃত্বে বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে ২০১১ সালে ভারপ্রাপ্ত মহাসচিব এবং ২০১৬ সালে বিএনপির মহাসচিব নির্বাচিত হন।

সংসদ সদস্য ও মন্ত্রিসভায় দায়িত্ব

মির্জা ফখরুল ইসলাম আলমগীর ঠাকুরগাঁও-১ আসন থেকে বিএনপির মনোনয়নে তিনবার সংসদ সদস্য নির্বাচিত হন। ২০০১-২০০৬ মেয়াদের বিএনপি সরকারের সময় তিনি প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করেন।

পরবর্তী সময়ে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়ী হওয়ার পর তাকে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়।

ভোটে নির্বাচিত নতুন প্রেসিডেন্ট

প্রেসিডেন্ট নির্বাচনে মোট ৩৪৩টি বৈধ ভোটের মধ্যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর ২৫৫ ভোট পেয়েছেন। তার প্রতিদ্বন্দ্বী ১১ দলীয় ঐক্যের প্রার্থী কর্নেল (অব.) অলি আহমদ বীরবিক্রম পেয়েছেন ৮৮ ভোট।

এই নির্বাচনের মধ্য দিয়ে দীর্ঘ ৩৫ বছর পর ভোটের মাধ্যমে বাংলাদেশের নতুন প্রেসিডেন্ট নির্বাচিত হলেন। এর আগে সর্বশেষ ১৯৯১ সালের ৮ অক্টোবর সংসদে প্রেসিডেন্ট পদে ভোট হয়েছিল।

নতুন প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ার পর শনিবার সকালে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানানোর কথা রয়েছে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের। সেখানে পুষ্পস্তবক অর্পণের পর তিন বাহিনীর পক্ষ থেকে তাকে গার্ড অব অনার দেওয়ার কথা রয়েছে।

এরপর তিনি মিন্টো রোডের সরকারি বাসভবনে ফিরবেন। রোববার বঙ্গভবনে আনুষ্ঠানিকভাবে ওঠার কথা রয়েছে তার। বঙ্গভবনে পৌঁছানোর পর প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্টের একটি চৌকস দল তাকে গার্ড অব অনার দেবে।

Related Posts

জাপানি প্রতিষ্ঠানের পিপিপি আগ্রহ: ভোলা-বরিশাল ও শরীয়তপুর-চাঁদপুর সেতু নির্মাণে ৩.৪ বিলিয়ন ডলার বিনিয়োগের প্রস্তাব
রাষ্ট্রপতি নির্বাচন ঘিরে তৎপরতা, বিএনপির দুই নেতার মনোনয়নপত্র সংগ্রহ
রাশিয়ায় গ্যাস কমপ্লেক্সে ভয়াবহ বিস্ফোরণ, বাংলাদেশি নিহত ১, নিখোঁজ ১
সৌদি আরবে সোফা কারখানায় ভয়াবহ আগুন, ১৬ বাংলাদেশির মৃত্যু

About The Author

Bnbd Desk News

See author's posts

Share this:

  • Share on Facebook (Opens in new window) Facebook
  • Share on X (Opens in new window) X
Tweet
Share
Pin
Share
0 Shares

ট্যাগসমূহ:

রাষ্ট্রপতি প্রেসিডেন্ট মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাজনীতি বিএনপি
লেখক

Bnbd Desk News

ফলো মি
অন্যান্য নিবন্ধ
পূর্ববর্তী

AI চিপে ১০ হাজার কোটি ডলারের অর্থায়নের পথে Broadcom

পরবর্তী

দ্বিতীয় টেস্টে অস্ট্রেলিয়ার তাণ্ডব, ৬৪ রানে অলআউট বাংলাদেশ

কোনো মন্তব্য নেই! আপনিই প্রথম হোন।

মন্তব্য করুন জবাব বাতিল

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আমাদের সম্পর্কে: বিএনবিডি নিউজ 365 একটি আধুনিক ও নিরপেক্ষ অনলাইন নিউজ পোর্টাল।আমরা দেশ ও বিদেশের সর্বশেষ তাজা খবর সবার আগে নির্ভুলভাবে পাঠকদের কাছে পৌছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ।

গুরুত্বপূর্ণ লিংক (তথ্য)

  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ”(Contact Us)
  • Terms & Conditions
Copyright 2026 — ব্রেকিং নিউজ বিডি 365. All rights reserved. Blogsy WordPress Theme