এড়িয়ে লেখায় যান
-
  • https://www.facebook.com/
  • https://twitter.com/
  • https://t.me/
  • https://www.instagram.com/
  • https://youtube.com/
  • https://www.facebook.com/
  • https://twitter.com/
  • https://t.me/
  • https://www.instagram.com/
  • https://youtube.com/
Subscribe to our newsletter & never miss our best posts. Subscribe Now!
  • https://www.facebook.com/
  • https://twitter.com/
  • https://t.me/
  • https://www.instagram.com/
  • https://youtube.com/
ব্রেকিং নিউজ বিডি 365

সর্বশেষ খবর দ্রুততম আপডেট

ব্রেকিং নিউজ বিডি 365

সর্বশেষ খবর দ্রুততম আপডেট

  • Home
    • বাংলাদেশ
    • জাতীয়
    • আন্তর্জাতিক
    • খেলাধুলা
    • বিনোদন
    • আবহাওয়ার খবর
    • ইতিহাস
    • অপরাধ
    • দুর্ঘটনা
    • কলেজ ক্যাম্পাস
    • স্বাস্থ্য
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ”(Contact Us)
  • Privacy Policy
  • Home
    • বাংলাদেশ
    • জাতীয়
    • আন্তর্জাতিক
    • খেলাধুলা
    • বিনোদন
    • আবহাওয়ার খবর
    • ইতিহাস
    • অপরাধ
    • দুর্ঘটনা
    • কলেজ ক্যাম্পাস
    • স্বাস্থ্য
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ”(Contact Us)
  • Privacy Policy
Subscribe
বন্ধ করুন

খুঁজুন

ব্রেকিং নিউজ বিডি 365

সর্বশেষ খবর দ্রুততম আপডেট

ব্রেকিং নিউজ বিডি 365

সর্বশেষ খবর দ্রুততম আপডেট

  • Home
    • বাংলাদেশ
    • জাতীয়
    • আন্তর্জাতিক
    • খেলাধুলা
    • বিনোদন
    • আবহাওয়ার খবর
    • ইতিহাস
    • অপরাধ
    • দুর্ঘটনা
    • কলেজ ক্যাম্পাস
    • স্বাস্থ্য
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ”(Contact Us)
  • Privacy Policy
  • Home
    • বাংলাদেশ
    • জাতীয়
    • আন্তর্জাতিক
    • খেলাধুলা
    • বিনোদন
    • আবহাওয়ার খবর
    • ইতিহাস
    • অপরাধ
    • দুর্ঘটনা
    • কলেজ ক্যাম্পাস
    • স্বাস্থ্য
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ”(Contact Us)
  • Privacy Policy
  • https://www.facebook.com/
  • https://twitter.com/
  • https://t.me/
  • https://www.instagram.com/
  • https://youtube.com/
হোম/আন্তর্জাতিক/যুক্তরাজ্যে স্থায়ীভাবে ফিরছেন প্রিন্স হ্যারি ও মেগান মার্কেল
আন্তর্জাতিকসর্বশেষ খবর

যুক্তরাজ্যে স্থায়ীভাবে ফিরছেন প্রিন্স হ্যারি ও মেগান মার্কেল

লিখেছেন Bnbd Desk News
20 আগস্ট, 2026 2 মিনিটে পড়া
0
Last updated: আগস্ট 20, 2026About 7 min read

যুক্তরাজ্যে স্থায়ীভাবে ফিরছেন প্রিন্স হ্যারি ও মেগান মার্কেল

রাজকীয় দায়িত্ব থেকে সরে যুক্তরাষ্ট্রে বসবাস শুরুর প্রায় ছয় বছর পর যুক্তরাজ্যে স্থায়ীভাবে ফেরার সিদ্ধান্ত নিয়েছেন প্রিন্স হ্যারি ও তাঁর স্ত্রী মেগান মার্কেল। তাদের দুই সন্তান প্রিন্স আর্চি ও প্রিন্সেস লিলিবেটকে নিয়ে ক্যালিফোর্নিয়া থেকে ব্রিটেনে ফিরে যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন এই দম্পতি। আগামী সেপ্টেম্বর থেকেই সন্তানদের যুক্তরাজ্যের স্কুলে পড়াশোনা শুরু করার কথা রয়েছে।

রাজপরিবারের ঘনিষ্ঠ সূত্রের বরাত দিয়ে ব্রিটিশ সংবাদমাধ্যম জানিয়েছে, হ্যারি-মেগানের এই সিদ্ধান্তের খবর রাজা চার্লসও জেনেছেন। নাতি-নাতনিদের আরও কাছাকাছি পাওয়ার সুযোগ তৈরি হওয়ায় তিনি এই সিদ্ধান্তকে ইতিবাচকভাবে দেখছেন বলে জানা গেছে।

তবে যুক্তরাজ্যে ফিরে গেলেও হ্যারি ও মেগান আপাতত রাজপরিবারের সক্রিয় সদস্য হিসেবে দায়িত্ব পালন করবেন না। ২০২০ সালে রাজকীয় দায়িত্ব থেকে সরে দাঁড়ানোর পর যে সমঝোতা হয়েছিল, সেই কাঠামোর মধ্যেই তারা ‘নন-ওয়ার্কিং রয়্যাল’ হিসেবে থাকবেন। একই সঙ্গে কোনো রাজকীয় প্রাসাদে তাদের বসবাসের পরিকল্পনাও নেই।

২০১৮ সালে উইন্ডসর ক্যাসেলে মেগানকে বিয়ের পর ব্রিটিশ রাজপরিবারে নতুন অধ্যায়ের সূচনা হয়েছিল। কিন্তু অল্প সময়ের মধ্যেই সংবাদমাধ্যমের নজরদারি, রাজপরিবারের অভ্যন্তরীণ টানাপোড়েন এবং নানা বিতর্কের কারণে তাদের সম্পর্কের অবনতি ঘটে। ২০২০ সালে রাজকীয় দায়িত্ব ছেড়ে যুক্তরাষ্ট্রে পাড়ি জমান হ্যারি-মেগান।

যুক্তরাষ্ট্রে যাওয়ার পর বিভিন্ন সাক্ষাৎকার, নেটফ্লিক্সের তথ্যচিত্র এবং হ্যারির আত্মজীবনী ‘স্পেয়ার’-এর মাধ্যমে রাজপরিবার ও ব্রিটিশ সংবাদমাধ্যমের বিরুদ্ধে নানা অভিযোগ তোলেন তারা। এসব ঘটনায় রাজপরিবারের সঙ্গে তাদের সম্পর্ক আরও জটিল হয়ে ওঠে।

এদিকে যুক্তরাষ্ট্রে নতুন জীবন শুরু করে মেগান ও হ্যারি বাণিজ্যিক বিভিন্ন উদ্যোগেও যুক্ত হন। নেটফ্লিক্স ও স্পটিফাইসহ বড় প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি করেন তারা। হ্যারির আত্মজীবনী ‘স্পেয়ার’ ব্যাপক আলোচনার জন্ম দিলেও পরবর্তীতে স্পটিফাইয়ের সঙ্গে তাদের চুক্তি শেষ হয়ে যায়। মেগানের লাইফস্টাইলভিত্তিক বিভিন্ন উদ্যোগ নিয়েও ওঠানামা দেখা গেছে।

তবে সাম্প্রতিক সময়ে হ্যারি ও রাজপরিবারের সম্পর্কের ক্ষেত্রে কিছুটা পরিবর্তনের ইঙ্গিত পাওয়া যাচ্ছে। রাজা চার্লসের ক্যানসার শনাক্ত হওয়ার পর বাবা-ছেলের যোগাযোগে নতুন করে কিছুটা উষ্ণতা তৈরি হয়। দীর্ঘ বিরতির পর তাদের সাক্ষাৎও হয়।

গত মাসে হ্যারির যুক্তরাজ্য সফরের সময় রাজা চার্লস তাঁর নাতি-নাতনিদের সঙ্গে দেখা করার সুযোগ পেয়েছেন বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। এতে পরিবারটির মধ্যে দূরত্ব কিছুটা কমার সম্ভাবনা তৈরি হয়েছে বলে মনে করছেন অনেকে।

তবে প্রিন্স উইলিয়ামের সঙ্গে হ্যারির সম্পর্ক এখনও স্বাভাবিক হয়নি। দুই ভাইয়ের মধ্যে দীর্ঘদিনের দূরত্ব পুরোপুরি কাটেনি বলে ব্রিটিশ সংবাদমাধ্যমগুলো জানিয়েছে।

হ্যারি-মেগানের যুক্তরাজ্যে স্থায়ী প্রত্যাবর্তন তাই শুধু পারিবারিক সিদ্ধান্ত নয়, রাজপরিবারের সঙ্গে তাদের সম্পর্ক পুনর্গঠনের একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবেও দেখা হচ্ছে। সন্তানদের ব্রিটেনে বেড়ে ওঠার সুযোগ এবং রাজপরিবারের সঙ্গে ঘনিষ্ঠতা—দুই বিষয়ই এই সিদ্ধান্তের পেছনে ভূমিকা রাখতে পারে বলে ধারণা করা হচ্ছে।

তথ্যসূত্র: রয়টার্স ও ব্রিটিশ সংবাদমাধ্যম

Related Posts

এসএসসি পরীক্ষার ফলাফলের ভিত্তিতেই একাদশ শ্রেণিতে ভর্তি চলবে<br>BNBD365 NEWS DESK
নেপাল-চীন সীমান্তে ভয়াবহ বন্যা, নিহত ১৬২; নিখোঁজ ৫৭৯ পর্যটক
বিশ্বজুড়ে মার্কিন ভিসা অ্যাপয়েন্টমেন্ট স্থগিত, নতুন তারিখ পরে জানানো হবে
Breaking News BD 365. ১১ আগস্ট ২০২৬ | সারাদিনের গুরুত্বপূর্ণ আপডেট খবর

About The Author

Bnbd Desk News

See author's posts

Share this:

  • Share on Facebook (Opens in new window) Facebook
  • Share on X (Opens in new window) X
Tweet
Share
Pin
Share
0 Shares

ট্যাগসমূহ:

প্রিন্স হ্যারি আবার যুক্তরাজ্যে ফিরেছেন
লেখক

Bnbd Desk News

ফলো মি
অন্যান্য নিবন্ধ
পূর্ববর্তী

কিশোরগঞ্জে মাছবাহী ট্রাকের চাপায় স্বামী-স্ত্রী নিহত, হাসপাতালে মেয়ে

পরবর্তী

২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর

কোনো মন্তব্য নেই! আপনিই প্রথম হোন।

মন্তব্য করুন জবাব বাতিল

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আমাদের সম্পর্কে: বিএনবিডি নিউজ 365 একটি আধুনিক ও নিরপেক্ষ অনলাইন নিউজ পোর্টাল।আমরা দেশ ও বিদেশের সর্বশেষ তাজা খবর সবার আগে নির্ভুলভাবে পাঠকদের কাছে পৌছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ।

গুরুত্বপূর্ণ লিংক (তথ্য)

  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ”(Contact Us)
  • Terms & Conditions
Copyright 2026 — ব্রেকিং নিউজ বিডি 365. All rights reserved. Blogsy WordPress Theme