জাভা সাগরে ২৪৩ আরোহী নিয়ে জাহাজ নিখোঁজ, চলছে উদ্ধার অভিযান

প্রতিকূল আবহাওয়ায় যোগাযোগ বিচ্ছিন্ন, সর্বশেষ অবস্থান ঘিরে চলছে জোরালো তল্লাশি অভিযান
BNBD365 NEWS:আন্তর্জাতিক ডেস্ক
ইন্দোনেশিয়ার জাভা সাগরে প্রতিকূল আবহাওয়ার মধ্যে ২৪৩ জন আরোহী নিয়ে একটি যাত্রীবাহী জাহাজের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। জাহাজটি পূর্ব জাভার সুরাবায়া থেকে দক্ষিণ কালিমান্তানের বানজারমাসিনের উদ্দেশে যাত্রা করেছিল।
অনুসন্ধান ও উদ্ধারকারী কর্তৃপক্ষ জানিয়েছে, শনিবার সকালে জাহাজটি সুরাবায়া থেকে যাত্রা শুরু করে। পথে প্রতিকূল আবহাওয়ার কবলে পড়ার পর রোববার ভোররাতে জাহাজটির সঙ্গে নিয়ন্ত্রণ কক্ষের সব ধরনের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।
জাহাজটির সর্বশেষ অবস্থান নিশ্চিত হওয়া না গেলেও উদ্ধারকারী দল সম্ভাব্য এলাকায় তল্লাশি শুরু করেছে। এরই মধ্যে উদ্ধারকারী নৌযান ঘটনাস্থলের দিকে পাঠানো হয়েছে।
উদ্ধার অভিযানে নৌবাহিনী, পুলিশ, বন্দর কর্তৃপক্ষ ও অন্যান্য সংশ্লিষ্ট সংস্থাকে যুক্ত করা হয়েছে। নিখোঁজ জাহাজে থাকা বিপুলসংখ্যক যাত্রীর নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।
ইন্দোনেশিয়া ১৭ হাজারের বেশি দ্বীপ নিয়ে গঠিত হওয়ায় দেশটির মানুষের যাতায়াত ও পণ্য পরিবহনে নৌপথ অত্যন্ত গুরুত্বপূর্ণ। তবে প্রতিকূল আবহাওয়া ও নিরাপত্তা ব্যবস্থার নানা সীমাবদ্ধতার কারণে দেশটিতে নৌযান দুর্ঘটনার ঘটনাও প্রায়ই ঘটে।
ব্রেকিং নিউজ বিডি ৩৬৫
সব খবর সবার আগে সবসময়



