এড়িয়ে লেখায় যান
-
  • https://www.facebook.com/
  • https://twitter.com/
  • https://t.me/
  • https://www.instagram.com/
  • https://youtube.com/
  • https://www.facebook.com/
  • https://twitter.com/
  • https://t.me/
  • https://www.instagram.com/
  • https://youtube.com/
Subscribe to our newsletter & never miss our best posts. Subscribe Now!
  • https://www.facebook.com/
  • https://twitter.com/
  • https://t.me/
  • https://www.instagram.com/
  • https://youtube.com/
ব্রেকিং নিউজ বিডি 365

সর্বশেষ খবর দ্রুততম আপডেট

ব্রেকিং নিউজ বিডি 365

সর্বশেষ খবর দ্রুততম আপডেট

  • Home
    • বাংলাদেশ
    • জাতীয়
    • আন্তর্জাতিক
    • খেলাধুলা
    • বিনোদন
    • আবহাওয়ার খবর
    • ইতিহাস
    • অপরাধ
    • দুর্ঘটনা
    • কলেজ ক্যাম্পাস
    • স্বাস্থ্য
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ”(Contact Us)
  • Privacy Policy
  • Home
    • বাংলাদেশ
    • জাতীয়
    • আন্তর্জাতিক
    • খেলাধুলা
    • বিনোদন
    • আবহাওয়ার খবর
    • ইতিহাস
    • অপরাধ
    • দুর্ঘটনা
    • কলেজ ক্যাম্পাস
    • স্বাস্থ্য
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ”(Contact Us)
  • Privacy Policy
Subscribe
বন্ধ করুন

খুঁজুন

ব্রেকিং নিউজ বিডি 365

সর্বশেষ খবর দ্রুততম আপডেট

ব্রেকিং নিউজ বিডি 365

সর্বশেষ খবর দ্রুততম আপডেট

  • Home
    • বাংলাদেশ
    • জাতীয়
    • আন্তর্জাতিক
    • খেলাধুলা
    • বিনোদন
    • আবহাওয়ার খবর
    • ইতিহাস
    • অপরাধ
    • দুর্ঘটনা
    • কলেজ ক্যাম্পাস
    • স্বাস্থ্য
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ”(Contact Us)
  • Privacy Policy
  • Home
    • বাংলাদেশ
    • জাতীয়
    • আন্তর্জাতিক
    • খেলাধুলা
    • বিনোদন
    • আবহাওয়ার খবর
    • ইতিহাস
    • অপরাধ
    • দুর্ঘটনা
    • কলেজ ক্যাম্পাস
    • স্বাস্থ্য
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ”(Contact Us)
  • Privacy Policy
  • https://www.facebook.com/
  • https://twitter.com/
  • https://t.me/
  • https://www.instagram.com/
  • https://youtube.com/
হোম/অপরাধ/রাজধানীতে দুই বাসে আগুন, ককটেল বিস্ফোরণে আহত ১
অপরাধজাতীয়রাজনীতিসর্বশেষ খবর

রাজধানীতে দুই বাসে আগুন, ককটেল বিস্ফোরণে আহত ১

লিখেছেন Bnbd Desk News
20 সেপ্টেম্বর, 2026 2 মিনিটে পড়া
0
Last updated: সেপ্টে. 20, 2026About 5 min read
Table of Contents
  1. 1রাজধানীতে দুই বাসে আগুন, ককটেল বিস্ফোরণে আহত ১
  2. ব্রেকিং নিউজ বিডি

রাজধানীতে দুই বাসে আগুন, ককটেল বিস্ফোরণে আহত ১

নিজস্ব প্রতিবেদক | BNBD365 NEWS

রাজধানীর মিরপুরে দুটি যাত্রীবাহী বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। একই সময়ে যাত্রাবাড়ীতে পরপর কয়েকটি ককটেল বিস্ফোরণের ঘটনাও ঘটেছে। এসব ঘটনায় একজন রিকশাচালক আহত হয়েছেন।

শনিবার (১৯ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টার দিকে মিরপুর-১১ নম্বরের জমজম টাওয়ারের পাশে শিকড় পরিবহনের একটি বাসে আগুন লাগে। প্রায় একই সময়ে মিরপুর-১ নম্বরের আনসার ক্যাম্প এলাকার ডেল্টা হাসপাতালের কাছে দাঁড়িয়ে থাকা অভিজাত ট্রান্সপোর্টের আরেকটি বাসেও আগুন দেওয়ার ঘটনা ঘটে।

মিরপুর-১১ নম্বরে আগুন লাগার সময় বাসে যাত্রী ছিলেন। আগুন দেখতে পেয়ে তারা দ্রুত বাস থেকে নেমে যান। পরে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে ফায়ার সার্ভিস পৌঁছানোর আগেই বাসটির বড় অংশ পুড়ে যায়।

পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাসান বাসির জানান, শিকড় পরিবহনের বাসে আগুন লাগার ঘটনায় পুলিশ আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করছে। ঘটনার কারণ ও কারা এতে জড়িত, তা খতিয়ে দেখা হচ্ছে।

এদিকে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে মিরপুর-১ নম্বরের ডেল্টা হাসপাতালের কাছে অভিজাত ট্রান্সপোর্টের একটি বাসে আগুন দেওয়া হয়। বাসে থাকা যাত্রীরাও দ্রুত নেমে নিরাপদে সরে যান। পরে স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে আনেন।

অন্যদিকে, একই সন্ধ্যায় যাত্রাবাড়ী চৌরাস্তার সামাদ মার্কেটের সামনে পরপর চারটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে মো. বিল্লাল হোসেন নামে এক রিকশাচালক আহত হন। তিনি ভোলার চরফ্যাশন উপজেলার ওসমানগঞ্জ এলাকার মো. শহিদের ছেলে। তাকে উদ্ধার করে যাত্রাবাড়ী থানায় নেওয়া হয়। পরে চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার প্রস্তুতি নেওয়া হয়।

এর আগে শুক্রবার রাতেও রাজধানীর কাফরুল থানার সামনে ও চিটাগাং রোডে বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটে। এছাড়া শুক্রবার দুপুর থেকে রাত ১১টা পর্যন্ত মালিবাগ, আগারগাঁও, মহাখালী, যাত্রাবাড়ী, বাবুবাজার, বিটিভি ভবনের সামনে ও মগবাজার মোড়সহ রাজধানীর বিভিন্ন এলাকায় একাধিক ককটেল বিস্ফোরণের খবর পাওয়া যায়।

সাম্প্রতিক এসব ঘটনার পর রাজধানীর বিভিন্ন এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। তবে বাসে আগুন ও ককটেল বিস্ফোরণের ঘটনায় জড়িতদের পরিচয় তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।

ব্রেকিং নিউজ বিডি

সব খবর সবার আগে

Related Posts

কলম্বিয়ায় ভয়াবহ ভূমিকম্প, নিহতের সংখ্যা ২৫৪ ছাড়িয়েছে
যুক্তরাজ্যে স্থায়ীভাবে ফিরছেন প্রিন্স হ্যারি ও মেগান মার্কেল
বিএনপির রাষ্ট্রপতি প্রার্থী বাছাইয়ের দায়িত্ব চেয়ারম্যান তারেক রহমানের ওপর:মির্জা ফখরুল ইসলাম আলমগীর
প্রধানমন্ত্রী তারেক রহমানকে সৌদি আরব সফরের আমন্ত্রণ

About The Author

Bnbd Desk News

See author's posts

Share this:

  • Share on Facebook (Opens in new window) Facebook
  • Share on X (Opens in new window) X
Tweet
Share
Pin
Share
0 Shares

ট্যাগসমূহ:

রাজধানীতে বাসে আগুন মিরপুর যাত্রাবাড়ী ককটেল বিস্ফোরণ বাসে আগুন রাজধানীর খবর ঢাকা অগ্নিকাণ্ড আইনশৃঙ্খলা বাংলাদেশ
লেখক

Bnbd Desk News

ফলো মি
অন্যান্য নিবন্ধ
পূর্ববর্তী

অক্সফোর্ডের জীবন থেকে ক্রিকেটের বিশ্বমঞ্চ, প্রধানমন্ত্রীর দপ্তর পেরিয়ে কারাগার—ইমরান খানের বর্ণিল জীবন

পরবর্তী

সেপ্টেম্বরের প্রথম ১৯ দিনে ২৩ হাজার কোটি টাকার রেমিট্যান্স

কোনো মন্তব্য নেই! আপনিই প্রথম হোন।

মন্তব্য করুন জবাব বাতিল

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আমাদের সম্পর্কে: বিএনবিডি নিউজ 365 একটি আধুনিক ও নিরপেক্ষ অনলাইন নিউজ পোর্টাল।আমরা দেশ ও বিদেশের সর্বশেষ তাজা খবর সবার আগে নির্ভুলভাবে পাঠকদের কাছে পৌছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ।

গুরুত্বপূর্ণ লিংক (তথ্য)

  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ”(Contact Us)
  • Terms & Conditions
Copyright 2026 — ব্রেকিং নিউজ বিডি 365. All rights reserved. Blogsy WordPress Theme