তারেক রহমানের সঙ্গে শিগগির সাক্ষাতের আশা ট্রাম্পের

তারেক রহমানের সঙ্গে সরাসরি সাক্ষাতের প্রত্যাশা ট্রাম্পের
নিজস্ব প্রতিবেদক
বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে শিগগিরই সরাসরি সাক্ষাতের প্রত্যাশা জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
সোমবার (৩১ আগস্ট) প্রধানমন্ত্রী তারেক রহমানকে পাঠানো এক চিঠিতে এ প্রত্যাশার কথা জানান মার্কিন প্রেসিডেন্ট। বিষয়টি নিশ্চিত করেছেন প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন।
চিঠিতে ডোনাল্ড ট্রাম্প উল্লেখ করেন, নানা প্রতিকূলতা পেরিয়ে তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ ও দেশটির জনগণের জন্য একটি উজ্জ্বল ভবিষ্যৎ রয়েছে বলে তিনি দৃঢ়ভাবে বিশ্বাস করেন।
বাংলাদেশের জনগণের প্রতি নিজের আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসার কথাও চিঠিতে তুলে ধরেন মার্কিন প্রেসিডেন্ট।
এ ছাড়া যুক্তরাষ্ট্রের কাছ থেকে বোয়িং উড়োজাহাজ কেনার সিদ্ধান্ত নেওয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমানকে ধন্যবাদ জানান ট্রাম্প। তিনি আশ্বস্ত করেন, বোয়িং বাংলাদেশকে হতাশ করবে না।
চিঠিতে বাংলাদেশের প্রধানমন্ত্রীর ব্যক্তিগত মনোযোগের বিষয়টিও উল্লেখ করেন মার্কিন প্রেসিডেন্ট। পাশাপাশি ভবিষ্যতে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সরাসরি সাক্ষাতের প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।
প্রকাশ: ১ সেপ্টেম্বর ২০২৬



