এড়িয়ে লেখায় যান
-
  • https://www.facebook.com/
  • https://twitter.com/
  • https://t.me/
  • https://www.instagram.com/
  • https://youtube.com/
  • https://www.facebook.com/
  • https://twitter.com/
  • https://t.me/
  • https://www.instagram.com/
  • https://youtube.com/
Subscribe to our newsletter & never miss our best posts. Subscribe Now!
  • https://www.facebook.com/
  • https://twitter.com/
  • https://t.me/
  • https://www.instagram.com/
  • https://youtube.com/
ব্রেকিং নিউজ বিডি 365

সর্বশেষ খবর দ্রুততম আপডেট

ব্রেকিং নিউজ বিডি 365

সর্বশেষ খবর দ্রুততম আপডেট

  • Home
    • বাংলাদেশ
    • জাতীয়
    • আন্তর্জাতিক
    • খেলাধুলা
    • বিনোদন
    • আবহাওয়ার খবর
    • ইতিহাস
    • অপরাধ
    • দুর্ঘটনা
    • কলেজ ক্যাম্পাস
    • স্বাস্থ্য
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ”(Contact Us)
  • Privacy Policy
  • Home
    • বাংলাদেশ
    • জাতীয়
    • আন্তর্জাতিক
    • খেলাধুলা
    • বিনোদন
    • আবহাওয়ার খবর
    • ইতিহাস
    • অপরাধ
    • দুর্ঘটনা
    • কলেজ ক্যাম্পাস
    • স্বাস্থ্য
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ”(Contact Us)
  • Privacy Policy
Subscribe
বন্ধ করুন

খুঁজুন

ব্রেকিং নিউজ বিডি 365

সর্বশেষ খবর দ্রুততম আপডেট

ব্রেকিং নিউজ বিডি 365

সর্বশেষ খবর দ্রুততম আপডেট

  • Home
    • বাংলাদেশ
    • জাতীয়
    • আন্তর্জাতিক
    • খেলাধুলা
    • বিনোদন
    • আবহাওয়ার খবর
    • ইতিহাস
    • অপরাধ
    • দুর্ঘটনা
    • কলেজ ক্যাম্পাস
    • স্বাস্থ্য
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ”(Contact Us)
  • Privacy Policy
  • Home
    • বাংলাদেশ
    • জাতীয়
    • আন্তর্জাতিক
    • খেলাধুলা
    • বিনোদন
    • আবহাওয়ার খবর
    • ইতিহাস
    • অপরাধ
    • দুর্ঘটনা
    • কলেজ ক্যাম্পাস
    • স্বাস্থ্য
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ”(Contact Us)
  • Privacy Policy
  • https://www.facebook.com/
  • https://twitter.com/
  • https://t.me/
  • https://www.instagram.com/
  • https://youtube.com/
হোম/আন্তর্জাতিক/নাইজেরিয়ায় মসজিদে হামলা, অপহৃত অর্ধশতাধিক মুসল্লি
আন্তর্জাতিকসর্বশেষ খবর

নাইজেরিয়ায় মসজিদে হামলা, অপহৃত অর্ধশতাধিক মুসল্লি

লিখেছেন Bnbd Desk News
23 আগস্ট, 2026 ১ মিনিটের পাঠ
0
Last updated: আগস্ট 23, 2026About 3 min read

নাইজেরিয়ায় মসজিদে হামলা, অপহৃত অর্ধশতাধিক মুসল্লি

BNBD NEWS 365:আন্তর্জাতিক ডেস্ক নাইজেরিয়ার উত্তর-মধ্যাঞ্চলীয় নাইজার রাজ্যে জুমার নামাজ চলাকালে একটি মসজিদে হামলা চালিয়ে অর্ধশতাধিক মুসল্লিকে অপহরণ করেছে সশস্ত্র বন্দুকধারীরা। শুক্রবারের এ ঘটনায় এখন পর্যন্ত কোনো নিহতের খবর পাওয়া যায়নি বলে জানিয়েছে দেশটির পুলিশ।

পুলিশের মুখপাত্র ওয়াসিউ আবিওদুন জানান, স্থানীয় সময় শুক্রবার দুপুর ২টার দিকে বর্গু স্থানীয় সরকার এলাকার ডেকারা জেলার কপেনইয়া মসজিদে সশস্ত্র একটি দল হামলা চালায়। হামলার আগে গিদান-জানা ও কপেনইয়া গ্রামেও হামলার ঘটনা ঘটে।

হামলার খবর পাওয়ার পর ঘটনাস্থলে যৌথ নিরাপত্তা বাহিনী মোতায়েন করা হয়েছে। অপহৃতদের উদ্ধারে অভিযান শুরু হয়েছে বলে জানিয়েছেন পুলিশ কর্মকর্তা। তবে ঠিক কতজনকে অপহরণ করা হয়েছে, তা এখনো নিশ্চিত করতে পারেনি কর্তৃপক্ষ।

স্থানীয় বাসিন্দাদের বরাতে রয়টার্স জানিয়েছে, হামলায় ৬০ জনের বেশি মুসল্লি অপহৃত হয়ে থাকতে পারেন। একই সময়ে ডেকারা ও বর্গুর আরও কয়েকটি এলাকায় জুমার নামাজ চলাকালে হামলা হয়েছে বলেও স্থানীয়রা দাবি করেছেন। তবে এসব তথ্য স্বাধীনভাবে যাচাই করতে পারেনি রয়টার্স।

নাইজেরিয়ার উত্তর-পশ্চিম ও উত্তর-মধ্যাঞ্চলে মুক্তিপণের উদ্দেশ্যে গণঅপহরণের ঘটনা সাম্প্রতিক বছরগুলোতে উদ্বেগজনকভাবে বেড়েছে। স্থানীয়ভাবে ‘ব্যান্ডিট’ নামে পরিচিত সশস্ত্র অপরাধী চক্রগুলো প্রায়ই গ্রাম, স্কুল ও মহাসড়কে হামলা চালিয়ে মানুষকে অপহরণ করে থাকে।

নতুন এই ঘটনার পর নিখোঁজ মুসল্লিদের উদ্ধারে নিরাপত্তা বাহিনীর অভিযান অব্যাহত রয়েছে।

Related Posts

চাঁপাইনবাবগঞ্জে মরা নদীতে গোসল করতে নেমে ৫ শিশুর মৃত্যু
📰 Breaking News BD 365 — ১০ আগস্টের প্রধান প্রধান খবর
দাবানলে পুড়ছে বেলজিয়াম, ছড়াচ্ছে জার্মানি সীমান্তের দিকে
অক্টোবরে বাংলাদেশের বিপক্ষে খেলতে চায় ব্রাজিল

About The Author

Bnbd Desk News

See author's posts

Share this:

  • Share on Facebook (Opens in new window) Facebook
  • Share on X (Opens in new window) X
Tweet
Share
Pin
Share
0 Shares

ট্যাগসমূহ:

অপহরণআন্তর্জাতিক খবরআফ্রিকাজুমার নামাজনাইজার রাজ্যনাইজেরিয়ানাইজেরিয়া হামলামসজিদে হামলামুসল্লি অপহরণসশস্ত্র হামলা
লেখক

Bnbd Desk News

ফলো মি
অন্যান্য নিবন্ধ
পূর্ববর্তী

বাংলাদেশিসহ ২৪ নাবিক নিয়ে ওড়িশা উপকূলে কার্গো জাহাজ ডুবি, চলছে উদ্ধার অভিযান

পরবর্তী

২২ দিনে দেশে রেমিট্যান্স এলো ২১৪ কোটি ৮০ লাখ ডলার

কোনো মন্তব্য নেই! আপনিই প্রথম হোন।

মন্তব্য করুন জবাব বাতিল

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আমাদের সম্পর্কে: বিএনবিডি নিউজ 365 একটি আধুনিক ও নিরপেক্ষ অনলাইন নিউজ পোর্টাল।আমরা দেশ ও বিদেশের সর্বশেষ তাজা খবর সবার আগে নির্ভুলভাবে পাঠকদের কাছে পৌছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ।

গুরুত্বপূর্ণ লিংক (তথ্য)

  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ”(Contact Us)
  • Terms & Conditions
Copyright 2026 — ব্রেকিং নিউজ বিডি 365. All rights reserved. Blogsy WordPress Theme