ভারতে অনুষ্ঠিত ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রী তারেক রহমানকে আমন্ত্রণ

প্রধানমন্ত্রী তারেক রহমানকে ব্রিকস সম্মেলনে যোগ দিতে ভারতের আমন্ত্রণ
নিজর্স প্রতিবেদক:BnBd365
ভারত আগামী ব্রিকস সম্মেলনে অংশগ্রহণের জন্য বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানকে আনুষ্ঠানিক আমন্ত্রণ জানিয়েছে। আজ বৃহস্পতিবার সংবাদ সম্মেলনে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম এই তথ্য নিশ্চিত করেছেন।

প্রতিমন্ত্রী জানান, আমন্ত্রণ জানিয়ে ইতিমধ্যে প্রধানমন্ত্রীর দপ্তরে একটি চিঠি পাঠিয়েছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। তিনি ভারতকে ‘বৃহত্তর গণতান্ত্রিক দেশ’ আখ্যায়িত করে আশা প্রকাশ করেন যে, আলোচনার মাধ্যমেই তাদের অভ্যন্তরীণ সমস্যার সমাধান করবে ঢাকা।
এছাড়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সাম্প্রতিক ফোনালাপ প্রসঙ্গে প্রতিমন্ত্রী জানান, এ বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে এখনো কোনো নির্দিষ্ট তথ্য নেই। তবে সরকার প্রাসঙ্গিক কোনো তথ্য পেলে বিষয়টি তদন্ত করবে বলেও তিনি উল্লেখ করেন।
একই ব্রিফিংয়ে শামা ওবায়েদ ইসলাম আরও জানান, মার্কিন দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক বিশেষ দূত সার্জিও গোরের বাংলাদেশ সফর দুই দেশের সম্পর্কের নতুন মাত্রা যোগ করবে বলে আশা করা যাচ্ছে।


