এড়িয়ে লেখায় যান
-
  • https://www.facebook.com/
  • https://twitter.com/
  • https://t.me/
  • https://www.instagram.com/
  • https://youtube.com/
  • https://www.facebook.com/
  • https://twitter.com/
  • https://t.me/
  • https://www.instagram.com/
  • https://youtube.com/
Subscribe to our newsletter & never miss our best posts. Subscribe Now!
  • https://www.facebook.com/
  • https://twitter.com/
  • https://t.me/
  • https://www.instagram.com/
  • https://youtube.com/
ব্রেকিং নিউজ বিডি 365

সর্বশেষ খবর দ্রুততম আপডেট

ব্রেকিং নিউজ বিডি 365

সর্বশেষ খবর দ্রুততম আপডেট

  • Home
    • বাংলাদেশ
    • জাতীয়
    • আন্তর্জাতিক
    • খেলাধুলা
    • বিনোদন
    • আবহাওয়ার খবর
    • ইতিহাস
    • অপরাধ
    • দুর্ঘটনা
    • কলেজ ক্যাম্পাস
    • স্বাস্থ্য
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ”(Contact Us)
  • Privacy Policy
  • Home
    • বাংলাদেশ
    • জাতীয়
    • আন্তর্জাতিক
    • খেলাধুলা
    • বিনোদন
    • আবহাওয়ার খবর
    • ইতিহাস
    • অপরাধ
    • দুর্ঘটনা
    • কলেজ ক্যাম্পাস
    • স্বাস্থ্য
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ”(Contact Us)
  • Privacy Policy
Subscribe
বন্ধ করুন

খুঁজুন

ব্রেকিং নিউজ বিডি 365

সর্বশেষ খবর দ্রুততম আপডেট

ব্রেকিং নিউজ বিডি 365

সর্বশেষ খবর দ্রুততম আপডেট

  • Home
    • বাংলাদেশ
    • জাতীয়
    • আন্তর্জাতিক
    • খেলাধুলা
    • বিনোদন
    • আবহাওয়ার খবর
    • ইতিহাস
    • অপরাধ
    • দুর্ঘটনা
    • কলেজ ক্যাম্পাস
    • স্বাস্থ্য
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ”(Contact Us)
  • Privacy Policy
  • Home
    • বাংলাদেশ
    • জাতীয়
    • আন্তর্জাতিক
    • খেলাধুলা
    • বিনোদন
    • আবহাওয়ার খবর
    • ইতিহাস
    • অপরাধ
    • দুর্ঘটনা
    • কলেজ ক্যাম্পাস
    • স্বাস্থ্য
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ”(Contact Us)
  • Privacy Policy
  • https://www.facebook.com/
  • https://twitter.com/
  • https://t.me/
  • https://www.instagram.com/
  • https://youtube.com/
হোম/জাতীয়/র‍্যাব বিলুপ্ত করে এসআরবি গঠনের প্রস্তাব: পুরনো চেহারায় নতুন নাম
জাতীয়বাংলাদেশসর্বশেষ খবর

র‍্যাব বিলুপ্ত করে এসআরবি গঠনের প্রস্তাব: পুরনো চেহারায় নতুন নাম

লিখেছেন Bnbd Desk News
08 আগস্ট, 2026 2 মিনিটে পড়া
0
যখন আপডেট করা হয়েছে 09 আগস্ট, 2026
Last updated: আগস্ট 9, 2026About 5 min read

নিজস্ব প্রতিনিধি:BNBD NEWS 365

বাংলাদেশের র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব) বিলুপ্ত করে পুলিশের অধীনে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) গঠনের প্রস্তাবিত আইনের খসড়া প্রকাশের পর ব্যাপক আলোচনা শুরু হয়েছে। নতুন এই ইউনিটের ক্ষমতা ও দায়িত্বে কী পরিবর্তন আনা হচ্ছে—তা নিয়েই মূলত কৌতূহল তৈরি হয়েছে।

খসড়া আইনে যা বলা হচ্ছে
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ওয়েবসাইটে প্রকাশিত খসড়া অনুযায়ী, এসআরবি হবে বাংলাদেশ পুলিশের একটি বিশেষায়িত ইউনিট। পুলিশ ও অন্যান্য শৃঙ্খলা বাহিনীর সদস্যদের পাশাপাশি প্রতিরক্ষা বাহিনীর সদস্যরাও নির্ধারিত শর্তে এই ইউনিটে যোগ দিতে পারবেন।

এসআরবির দায়িত্বের মধ্যে রয়েছে:

· অভ্যন্তরীণ নিরাপত্তা রক্ষা
· গোয়েন্দা তথ্য সংগ্রহ
· বেআইনি অস্ত্র ও মাদক উদ্ধার
· সাইবার অপরাধ, মানবপাচার ও সন্ত্রাস দমন
· নারী-শিশু নির্যাতন, ধর্ষণ ও অপহরণ রোধ
· গুম-খুন ও ভূমি দস্যুতা প্রতিরোধ

নতুন ইউনিটকে তদন্ত করার ক্ষমতাও দেওয়া হচ্ছে। গ্রেফতার বা জব্দকৃত আলামত অবিলম্বে নিকটস্থ থানায় হস্তান্তর করতে হবে। এছাড়া নাগরিক অভিযোগ মোকাবিলায় ‘অভিযোগ প্রতিকার কমিটি’ গঠনের প্রস্তাব রয়েছে, যার প্রধান হবেন ইউনিটের একজন অতিরিক্ত মহাপরিচালক

নতুন কী আছে (এসআরবি ) ইউনিটে

অপরাধ বিজ্ঞানের অধ্যাপক ওমর ফারুকের মতে, র‍্যাব শুধু গ্রেফতার করলেও এসআরবিকে তদন্তের ক্ষমতা দেওয়া হচ্ছে—এটি একটি পরিবর্তন। এছাড়া নাগরিকদের অভিযোগ করার সুযোগ রাখা হয়েছে, যা আগে ছিল না।

তবে মানবাধিকার সংগঠক নূর খান লিটন মনে করছেন, “মৌলিক কোনো পার্থক্য নেই। নতুন মোড়কে পুরনো জিনিসই দেওয়া হচ্ছে।” তাঁর মতে, র‍্যাবের মতো প্রতিরক্ষা বাহিনী থেকেও সদস্য আনার সুযোগ রাখা হয়েছে, অথচ পুলিশ ও সেনাবাহিনীর কাজের ধরন আলাদা।

সমালোচনা ও উদ্বেগ
নূর খান লিটন আরও বলেন, নতুন আইনে মানবাধিকার লঙ্ঘন প্রতিরোধে স্বাধীন ও নিরপেক্ষ তদন্তের সুযোগ রাখা হয়নি। অভিযোগ প্রতিকার কমিটিতে বাহিনীর বাইরের কাউকে সংযুক্ত করার সুযোগ থাকলেও কর্তৃপক্ষই তা করবেন—সেখানে নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন থেকে যাচ্ছে।

প্রসঙ্গত, র‍্যাবের বিরুদ্ধে বিচারবহির্ভূত হত্যা, অন্তর্ধান ও নির্যাতনের ব্যাপক অভিযোগ রয়েছে। যুক্তরাষ্ট্র কক্সবাজারের একরামুল হক হত্যাকাণ্ডের পর এই বাহিনীর ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছিল। ২০২৪ সালের ডিসেম্বরে বিএনপির গঠিত পুলিশ সংস্কার কমিটিও র‍্যাব বিলুপ্তির দাবি জানায়।

আইনের খসড়া নিয়ে মতামত চলছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, প্রাপ্ত মতামতের ভিত্তিতে আইনটি আরও পরিমার্জিত করা হবে। এরপর তা সংসদে পাশ হলে র‍্যাব বিলুপ্ত হয়ে এসআরবি গঠিত হবে।

Related Posts

ইতিহাস গড়লেন বাংলাদেশি বংশোদ্ভূত কাভান সুলিভান
AI চিপে ১০ হাজার কোটি ডলারের অর্থায়নের পথে Broadcom
যশোরে জামায়াত এমপির বাড়িতে হামলা-ভাঙচুর, মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ
রাষ্ট্রপতি নির্বাচনে ১১ দলীয় জোটের চমক, প্রার্থী অলি আহমদ

About The Author

Bnbd Desk News

See author's posts

Share this:

  • Share on Facebook (Opens in new window) Facebook
  • Share on X (Opens in new window) X
Tweet
Share
Pin
Share
0 Shares

ট্যাগসমূহ:

র্যাব বিলুপ্ত নতুন ইউনিট গঠন
লেখক

Bnbd Desk News

ফলো মি
অন্যান্য নিবন্ধ
পূর্ববর্তী

ট্রাম্পকে ভারত-চীনসহ ৫ দেশের ওপর ১০০% শুল্ক আরোপের ক্ষমতা দিল মার্কিন সিনেট

পরবর্তী

জামায়াতে ইসলামী রাষ্ট্রপতি নির্বাচনে প্রার্থী দিতে যাচ্ছে, ১১ দলীয় ঐক্যের বৈঠকে সিদ্ধান্ত

কোনো মন্তব্য নেই! আপনিই প্রথম হোন।

মন্তব্য করুন জবাব বাতিল

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আমাদের সম্পর্কে: বিএনবিডি নিউজ 365 একটি আধুনিক ও নিরপেক্ষ অনলাইন নিউজ পোর্টাল।আমরা দেশ ও বিদেশের সর্বশেষ তাজা খবর সবার আগে নির্ভুলভাবে পাঠকদের কাছে পৌছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ।

গুরুত্বপূর্ণ লিংক (তথ্য)

  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ”(Contact Us)
  • Terms & Conditions
Copyright 2026 — ব্রেকিং নিউজ বিডি 365. All rights reserved. Blogsy WordPress Theme