ঢাকা সিটি নির্বাচনে উত্তরে আসিফ, দক্ষিণে নাসীরুদ্দীন পাটওয়ারীকে প্রার্থী করল এনসিপি

ঢাকা উত্তরে আসিফ, দক্ষিণে নাসীরুদ্দীন পাটওয়ারীকে প্রার্থী করল এনসিপি
BNBD365 NEWS ডেস্ক:
ঢাকার দুই সিটি করপোরেশন নির্বাচনে মেয়র প্রার্থী চূড়ান্ত করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। দলটির সিদ্ধান্ত অনুযায়ী, ঢাকা উত্তর সিটি করপোরেশনে আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া এবং ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে নাসীরুদ্দীন পাটওয়ারী মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন।
রোববার (১৩ সেপ্টেম্বর) দলীয় কার্যালয়ে আয়োজিত এক মতবিনিময় সভায় এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম দুই প্রার্থীর নাম ঘোষণা করেন। সভায় ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের বিভিন্ন ওয়ার্ডের সম্ভাব্য কাউন্সিলর প্রার্থীরাও উপস্থিত ছিলেন।
সভায় ওয়ার্ডভিত্তিক সম্ভাব্য প্রার্থী বাছাই এবং স্থানীয় পর্যায়ের বিভিন্ন নাগরিক সমস্যা চিহ্নিত করার বিষয়ে আলোচনা হয়। একই সঙ্গে সাধারণ মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগ বাড়ানোর ওপর গুরুত্ব দেওয়া হয়।
এ সময় জুলাইয়ের আন্দোলনে শহীদ ও আহতদের পরিবারের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখার বিষয়েও দলীয় নেতাকর্মীদের নির্দেশনা দেওয়া হয়।
দুই সিটি করপোরেশনের মেয়র প্রার্থীর নাম ঘোষণার মধ্য দিয়ে ঢাকার স্থানীয় সরকার নির্বাচনকে ঘিরে জাতীয় নাগরিক পার্টির নির্বাচনী প্রস্তুতির বিষয়টি আরও স্পষ্ট হলো।
ব্রেকিং নিউজ বিডি ৩৬৫
সব খবর সবার আগে সবসময়



