এড়িয়ে লেখায় যান
-
  • https://www.facebook.com/
  • https://twitter.com/
  • https://t.me/
  • https://www.instagram.com/
  • https://youtube.com/
  • https://www.facebook.com/
  • https://twitter.com/
  • https://t.me/
  • https://www.instagram.com/
  • https://youtube.com/
Subscribe to our newsletter & never miss our best posts. Subscribe Now!
  • https://www.facebook.com/
  • https://twitter.com/
  • https://t.me/
  • https://www.instagram.com/
  • https://youtube.com/
ব্রেকিং নিউজ বিডি 365

সর্বশেষ খবর দ্রুততম আপডেট

ব্রেকিং নিউজ বিডি 365

সর্বশেষ খবর দ্রুততম আপডেট

  • Home
    • বাংলাদেশ
    • জাতীয়
    • আন্তর্জাতিক
    • খেলাধুলা
    • বিনোদন
    • আবহাওয়ার খবর
    • ইতিহাস
    • অপরাধ
    • দুর্ঘটনা
    • কলেজ ক্যাম্পাস
    • স্বাস্থ্য
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ”(Contact Us)
  • Privacy Policy
  • Home
    • বাংলাদেশ
    • জাতীয়
    • আন্তর্জাতিক
    • খেলাধুলা
    • বিনোদন
    • আবহাওয়ার খবর
    • ইতিহাস
    • অপরাধ
    • দুর্ঘটনা
    • কলেজ ক্যাম্পাস
    • স্বাস্থ্য
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ”(Contact Us)
  • Privacy Policy
Subscribe
বন্ধ করুন

খুঁজুন

ব্রেকিং নিউজ বিডি 365

সর্বশেষ খবর দ্রুততম আপডেট

ব্রেকিং নিউজ বিডি 365

সর্বশেষ খবর দ্রুততম আপডেট

  • Home
    • বাংলাদেশ
    • জাতীয়
    • আন্তর্জাতিক
    • খেলাধুলা
    • বিনোদন
    • আবহাওয়ার খবর
    • ইতিহাস
    • অপরাধ
    • দুর্ঘটনা
    • কলেজ ক্যাম্পাস
    • স্বাস্থ্য
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ”(Contact Us)
  • Privacy Policy
  • Home
    • বাংলাদেশ
    • জাতীয়
    • আন্তর্জাতিক
    • খেলাধুলা
    • বিনোদন
    • আবহাওয়ার খবর
    • ইতিহাস
    • অপরাধ
    • দুর্ঘটনা
    • কলেজ ক্যাম্পাস
    • স্বাস্থ্য
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ”(Contact Us)
  • Privacy Policy
  • https://www.facebook.com/
  • https://twitter.com/
  • https://t.me/
  • https://www.instagram.com/
  • https://youtube.com/
হোম/আন্তর্জাতিক/আগামী দুই মাসে জাপান, তুরস্ক ও সৌদি আরব সফরের প্রস্তুতি প্রধানমন্ত্রীর
আন্তর্জাতিকজাতীয়রাজনীতিসর্বশেষ খবর

আগামী দুই মাসে জাপান, তুরস্ক ও সৌদি আরব সফরের প্রস্তুতি প্রধানমন্ত্রীর

লিখেছেন Bnbd Desk News
27 সেপ্টেম্বর, 2026 2 মিনিটে পড়া
0
Last updated: সেপ্টে. 27, 2026About 7 min read
Table of Contents
  1. জাপান ও সৌদি আরবে দ্বিপক্ষীয় সফর, তুরস্কে কপ৩১ সম্মেলনে অংশ নেওয়ার প্রস্তুতি
  2. জি পোস্ট 24 নিউজ

জাপান ও সৌদি আরবে দ্বিপক্ষীয় সফর, তুরস্কে কপ৩১ সম্মেলনে অংশ নেওয়ার প্রস্তুতি

জি পোস্ট 24 নিউজ ডেস্ক | ২৭ সেপ্টেম্বর ২০২৬

আগামী অক্টোবর ও নভেম্বরে জাপান, তুরস্ক ও সৌদি আরব সফরের প্রস্তুতি নিচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এর মধ্যে জাপান ও সৌদি আরবে দ্বিপক্ষীয় সফর এবং তুরস্কে জাতিসংঘের জলবায়ু পরিবর্তনবিষয়ক ৩১তম সম্মেলন—কপ৩১-এ অংশ নেওয়ার পরিকল্পনা রয়েছে।

কূটনৈতিক সূত্রের বরাতে জানা গেছে, সম্ভাব্য এই তিন সফরকে সামনে রেখে সংশ্লিষ্ট দেশগুলোর সঙ্গে বাংলাদেশের কর্মকর্তাদের মধ্যে আলোচনা চলছে। প্রাথমিক পরিকল্পনা অনুযায়ী, অক্টোবরের শেষ সপ্তাহে জাপান, নভেম্বরের শুরুতে তুরস্ক এবং নভেম্বরের দ্বিতীয়ার্ধে সৌদি আরব সফর হতে পারে। তবে সফরের চূড়ান্ত তারিখ ও কর্মসূচি এখনো নির্ধারিত হয়নি।

জাপান সফরে বিনিয়োগ ও জনশক্তি রপ্তানিতে গুরুত্ব

জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির আমন্ত্রণে অক্টোবরের শেষ সপ্তাহে টোকিও সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী। সম্ভাব্য সফরটি তিন থেকে চার দিনের হতে পারে। এ নিয়ে দুই দেশের জ্যেষ্ঠ কর্মকর্তাদের মধ্যে আলোচনা চলছে।

সফরে বাংলাদেশ ও জাপানের দ্বিপক্ষীয় সম্পর্ক, বিনিয়োগ সম্প্রসারণ, ব্যবসা-বাণিজ্য এবং জাপানে বাংলাদেশি দক্ষ কর্মী পাঠানোর অগ্রগতি নিয়ে আলোচনা হতে পারে।

এর আগে ২০২৫ সালের মে মাসে তৎকালীন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের জাপান সফরে বিনিয়োগ, জ্বালানি ও প্রযুক্তি খাতে কয়েকটি সমঝোতা স্মারক সই হয়েছিল। একই সময়ে জাপানে আগামী পাঁচ বছরে এক লাখ দক্ষ বাংলাদেশি কর্মী পাঠানোর লক্ষ্য নির্ধারণ করা হয়েছিল।

কপ৩১-এ অংশ নিতে তুরস্ক সফর

জাপান সফরের পর নভেম্বরের শুরুতে তুরস্ক সফরের প্রস্তুতি রয়েছে প্রধানমন্ত্রীর। তুরস্কের আনাতোলিয়ায় ৯ থেকে ২০ নভেম্বর অনুষ্ঠিত হবে জাতিসংঘের জলবায়ু পরিবর্তনবিষয়ক ৩১তম সম্মেলন (কপ৩১)। সম্মেলনের উচ্চপর্যায়ের নেতাদের বৈঠক অনুষ্ঠিত হবে ১১ ও ১২ নভেম্বর।

জলবায়ু পরিবর্তনের ঝুঁকিতে থাকা দেশ হিসেবে কপ৩১-এ বাংলাদেশের বিভিন্ন স্বার্থসংশ্লিষ্ট বিষয় তুলে ধরার সুযোগ থাকবে। বিশেষ করে জলবায়ু অর্থায়ন, ক্ষয়ক্ষতি মোকাবিলা এবং আগে দেওয়া আন্তর্জাতিক প্রতিশ্রুতিগুলোর বাস্তবায়ন নিয়ে আলোচনা গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে।

সৌদি আরব সফরের প্রস্তুতি

নভেম্বরের দ্বিতীয়ার্ধে সৌদি আরবের রিয়াদ সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সৌদি যুবরাজ ও প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন সালমানের আমন্ত্রণে এ সফরের আয়োজন নিয়ে দুই দেশের কর্মকর্তাদের মধ্যে আলোচনা চলছে।

সম্ভাব্য সফরে বাংলাদেশ-সৌদি দ্বিপক্ষীয় সম্পর্ক, জ্বানি আমদানি, বিনিয়োগ, জনশক্তি রপ্তানি এবং আঞ্চলিক ও আন্তর্জাতিক বিভিন্ন বিষয়ে মতবিনিময় হতে পারে। পাশাপাশি রোহিঙ্গা সংকটে সৌদি আরবের সহযোগিতার বিষয়টিও আলোচনায় আসতে পারে।

সৌদি আরব বাংলাদেশের অন্যতম গুরুত্বপূর্ণ শ্রমবাজার। দেশটিতে বিপুলসংখ্যক বাংলাদেশি কর্মরত রয়েছেন। সাম্প্রতিক সময়ে জনশক্তি রপ্তানির পাশাপাশি মৎস্য, খাদ্য, জ্বালানি, নবায়নযোগ্য জ্বালানি, তথ্যপ্রযুক্তি ও কৃত্রিম বুদ্ধিমত্তাসহ বিভিন্ন খাতে বাংলাদেশে বিনিয়োগের আগ্রহ দেখিয়েছে সৌদি আরব।

তিনটি সফরই এখনো প্রস্তুতি ও আলোচনার পর্যায়ে রয়েছে। চূড়ান্ত তারিখ ও সফরসূচি সংশ্লিষ্ট দেশগুলোর সঙ্গে আলোচনা শেষে নির্ধারিত হবে বলে জানা গেছে।

জি পোস্ট 24 নিউজ

চলো সবাই মিবে এগিয়ে যাই

Related Posts

ছাদে সোলার বসালে প্রতি ইউনিট বিদ্যুৎ বিক্রি ১০.৫০ টাকা, নতুন প্রণোদনা দিচ্ছে সরকার
আওয়ারাপন ২’ নিয়ে বক্স অফিসে ইমরান হাশমির ঝড়
মানবতাবিরোধী অপরাধে ওবায়দুল কাদের-আরাফাতসহ ৭ জনের মৃত্যুদণ্ড
বান্দরবানের রুমায় মোটরসাইকেল দুর্ঘটনায় ঢাকার দুই পর্যটকের করুণ মৃত্যু

About The Author

Bnbd Desk News

See author's posts

Share this:

  • Share on Facebook (Opens in new window) Facebook
  • Share on X (Opens in new window) X
Tweet
Share
Pin
Share
0 Shares

ট্যাগসমূহ:

আন্তর্জাতিক সংবাদকপ৩১জলবায়ু সম্মেলনজাপান সফরজি পোস্ট 24 নিউজতারেক রহমানতুরস্ক সফরপররাষ্ট্রনীতিপ্রধানমন্ত্রীপ্রধানমন্ত্রীর সফরবাংলাদেশবাংলাদেশ-জাপানবাংলাদেশ-তুরস্কবাংলাদেশ-সৌদি আরবসৌদি আরব সফর
লেখক

Bnbd Desk News

ফলো মি
অন্যান্য নিবন্ধ
পূর্ববর্তী

চাঁদাবাজি নয়, জমি বিরোধের জেরে সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা

পরবর্তী

সংবিধান সংশোধনে আবারও গণভোটের উদ্যোগ

কোনো মন্তব্য নেই! আপনিই প্রথম হোন।

মন্তব্য করুন জবাব বাতিল

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আমাদের সম্পর্কে: বিএনবিডি নিউজ 365 একটি আধুনিক ও নিরপেক্ষ অনলাইন নিউজ পোর্টাল।আমরা দেশ ও বিদেশের সর্বশেষ তাজা খবর সবার আগে নির্ভুলভাবে পাঠকদের কাছে পৌছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ।

গুরুত্বপূর্ণ লিংক (তথ্য)

  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ”(Contact Us)
  • Terms & Conditions
Copyright 2026 — ব্রেকিং নিউজ বিডি 365. All rights reserved. Blogsy WordPress Theme