
ব্রেকিং নিউজ বিডি ৩৬৫ | রাজনীতি
গ্যাস ও নাগরিক সেবার সংকট নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানা। তিনি গ্যাস সরবরাহ না থাকলে বিল না নেওয়া এবং প্রয়োজনীয় সেবা না পেলে কর না দেওয়ার দাবির কথা তুলে ধরেছেন।
শুক্রবার দিবাগত রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে রুমিন ফারহানা লেখেন, “No gas no bill, No service no tax”। তার এই বক্তব্যে গ্যাস সরবরাহ ও নাগরিক সেবার মান নিয়ে সাধারণ মানুষের অসন্তোষের বিষয়টি উঠে এসেছে।
এর আগে জাতীয় সংসদের অধিবেশনেও দেশের গ্যাস ও বিদ্যুৎ সরবরাহ পরিস্থিতি নিয়ে কথা বলেন তিনি। রুমিন ফারহানার অভিযোগ, গ্যাস-বিদ্যুতের সরবরাহ নিয়ে মানুষ অনেকটা অনিশ্চয়তার মধ্যে রয়েছে—কখন সরবরাহ আসে, কখন বন্ধ হয় এবং কতক্ষণ থাকবে, তা অনেক সময় বোঝা যায় না।
গ্যাস ও নাগরিক সেবা নিশ্চিত করার পাশাপাশি সেবার বিপরীতে জনগণের কাছ থেকে নেওয়া বিল ও করের যৌক্তিকতা নিয়েও প্রশ্ন তুলেছেন এই সংসদ সদস্য।

