সিলেটে জাতীয় নাগরিক পার্টির শীর্ষ নেতাদের গাড়িবহরে পরপর দুবার হামলা
বিশেষ প্রতিনিধি:BNBD NEWS
হবিগঞ্জের ঘটনার ধারাবাহিকতায় এবার সিলেটে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) শীর্ষ নেতাদের গাড়িবহরে হামলার ঘটনা ঘটেছে। শহীদ পরিবারের সদস্যদের সঙ্গে মতবিনিময় শেষে ফেরার পথে সিলেটের গোলাপগঞ্জ এবং পাঁচ মাইল বাজার এলাকায় দফায় দফায় এ আক্রমণের অভিযোগ উঠেছে।
বৃহস্পতিবার (৩০ জুলাই) দুপুর আড়াইটার দিকে এই হামলার ঘটনা ঘটে। গাড়িবহরে থাকা এনসিপির কেন্দ্রীয় নেতৃবৃন্দের মধ্যে সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ডা. মাহমুদা আলম মিতুও উপস্থিত ছিলেন।
ঘটনার পরপরই ডা. মাহমুদা আলম মিতু তার ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্টে এক স্ট্যাটাসের মাধ্যমে হামলার খবর নিশ্চিত করেন। তিনি উল্লেখ করেন, স্থানীয় শহীদ পরিবারের সদস্যদের সাথে তাদের পূর্বনির্ধারিত একটি কর্মসূচি ছিল। উক্ত অনুষ্ঠান সম্পন্ন করে ফেরার পথে গোলাপগঞ্জে প্রথমে তাদের ওপর অতর্কিত হামলা চালানো হয়। পরবর্তীতে পাঁচ মাইল বাজার এলাকায় আবারও একই ধরনের আক্রমণের শিকার হয় এনসিপি নেতাদের গাড়িবহর




