
ঢাকা, ২০ জুলাই ২০২৬
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন আন্তর্জাতিক শ্রম সংস্থার (ILO) মহাপরিচালক গিলবার্ট এফ. হোংবো। আজ সোমবার ২০ জুলাই ২০২৬ তারিখে সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এই দ্বিপাক্ষিক বৈঠকটি অনুষ্ঠিত হয়।
বৈঠকের শুরুতে আইএলও মহাপরিচালক বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করায় তারেক রহমানকে আন্তরিক অভিনন্দন জানান। তিনি উল্লেখ করেন যে, জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত সরকার দায়িত্ব নেওয়ার পর বাংলাদেশের প্রতি আন্তর্জাতিক সম্প্রদায়ের আস্থা আরও সুদৃঢ় হয়েছে। বৈঠকে শ্রমিকদের সামাজিক নিরাপত্তা, নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিতকরণ, এবং দেশের তৈরি পোশাক খাতের উন্নয়নসহ শ্রম খাতের সার্বিক সংস্কার নিয়ে বিস্তারিত আলোচনা হয়। প্রধানমন্ত্রী তারেক রহমানও শ্রমিকবান্ধব ও টেকসই কর্মপরিবেশ নিশ্চিত করতে তাঁর সরকারের দৃঢ় অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।

