এড়িয়ে লেখায় যান
-
  • https://www.facebook.com/
  • https://twitter.com/
  • https://t.me/
  • https://www.instagram.com/
  • https://youtube.com/
  • https://www.facebook.com/
  • https://twitter.com/
  • https://t.me/
  • https://www.instagram.com/
  • https://youtube.com/
Subscribe to our newsletter & never miss our best posts. Subscribe Now!
  • https://www.facebook.com/
  • https://twitter.com/
  • https://t.me/
  • https://www.instagram.com/
  • https://youtube.com/
ব্রেকিং নিউজ বিডি 365

সর্বশেষ খবর দ্রুততম আপডেট

ব্রেকিং নিউজ বিডি 365

সর্বশেষ খবর দ্রুততম আপডেট

  • Home
    • বাংলাদেশ
    • জাতীয়
    • আন্তর্জাতিক
    • খেলাধুলা
    • বিনোদন
    • আবহাওয়ার খবর
    • ইতিহাস
    • অপরাধ
    • দুর্ঘটনা
    • কলেজ ক্যাম্পাস
    • স্বাস্থ্য
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ”(Contact Us)
  • Privacy Policy
  • Home
    • বাংলাদেশ
    • জাতীয়
    • আন্তর্জাতিক
    • খেলাধুলা
    • বিনোদন
    • আবহাওয়ার খবর
    • ইতিহাস
    • অপরাধ
    • দুর্ঘটনা
    • কলেজ ক্যাম্পাস
    • স্বাস্থ্য
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ”(Contact Us)
  • Privacy Policy
Subscribe
বন্ধ করুন

খুঁজুন

ব্রেকিং নিউজ বিডি 365

সর্বশেষ খবর দ্রুততম আপডেট

ব্রেকিং নিউজ বিডি 365

সর্বশেষ খবর দ্রুততম আপডেট

  • Home
    • বাংলাদেশ
    • জাতীয়
    • আন্তর্জাতিক
    • খেলাধুলা
    • বিনোদন
    • আবহাওয়ার খবর
    • ইতিহাস
    • অপরাধ
    • দুর্ঘটনা
    • কলেজ ক্যাম্পাস
    • স্বাস্থ্য
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ”(Contact Us)
  • Privacy Policy
  • Home
    • বাংলাদেশ
    • জাতীয়
    • আন্তর্জাতিক
    • খেলাধুলা
    • বিনোদন
    • আবহাওয়ার খবর
    • ইতিহাস
    • অপরাধ
    • দুর্ঘটনা
    • কলেজ ক্যাম্পাস
    • স্বাস্থ্য
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ”(Contact Us)
  • Privacy Policy
  • https://www.facebook.com/
  • https://twitter.com/
  • https://t.me/
  • https://www.instagram.com/
  • https://youtube.com/
হোম/জাতীয়/জাপানি প্রতিষ্ঠানের পিপিপি আগ্রহ: ভোলা-বরিশাল ও শরীয়তপুর-চাঁদপুর সেতু নির্মাণে ৩.৪ বিলিয়ন ডলার বিনিয়োগের প্রস্তাব
জাতীয়

জাপানি প্রতিষ্ঠানের পিপিপি আগ্রহ: ভোলা-বরিশাল ও শরীয়তপুর-চাঁদপুর সেতু নির্মাণে ৩.৪ বিলিয়ন ডলার বিনিয়োগের প্রস্তাব

লিখেছেন Bnbd Desk News
02 আগস্ট, 2026 2 মিনিটে পড়া
0
যখন আপডেট করা হয়েছে 07 আগস্ট, 2026
Last updated: আগস্ট 7, 2026About 8 min read
ডেমো মডেল ভোলা বরিশাল সেতু

নিউজ ডেস্ক:BNBD365 NEWS
জাপানের নির্মাণ প্রতিষ্ঠান মিয়াগাওয়া কেনসেটসু কনস্ট্রাকশন লিমিটেড সরকারি-বেসরকারি অংশীদারিত্বের (পিপিপি) আওতায় ভোলা-বরিশাল ও শরীয়তপুর-চাঁদপুর সেতু নির্মাণে আগ্রহ দেখিয়েছে। দুটি প্রকল্পে মোট ব্যয় ধরা হয়েছে ৩৩ হাজার ৪২৩ কোটি টাকা (প্রায় ৩.৪৪ বিলিয়ন ডলার)।

রাজধানীর এক হোটেলে অনুষ্ঠিত অষ্টম বাংলাদেশ-জাপান যৌথ পিপিপি প্ল্যাটফর্ম সভায় জাপানি এই কোম্পানিটি নির্মাণ আগ্রহের কথা জানায়। সেতু বিভাগ ও পিপিপি কর্তৃপক্ষ সূত্রে এই তথ্য নিশ্চিত হয়েছে।
২০৩৩ সালের মধ্যে নির্মাণ লক্ষ্য
সেতু দুটি বাস্তবায়িত হলে দক্ষিণাঞ্চলের যোগাযোগ ব্যবস্থায় আমূল পরিবর্তন আসবে এবং অর্থনীতিতে উল্লেখযোগ্য গতি সঞ্চার হবে বলে আশা করছে সরকার। ২০৩৩ সালের মধ্যে নির্মাণকাজ শেষ করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। পিপিপি নীতিমালা অনুযায়ী, ভূমি অধিগ্রহণ ব্যয় বহন করবে বাংলাদেশ সরকার।

সভায় শরীয়তপুর-চাঁদপুর ও বরিশাল-ভোলা সেতুকে যৌথ পিপিপি প্ল্যাটফর্মের আওতায় নতুন প্রকল্প হিসেবে আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করা হয়। বাংলাদেশের পক্ষে প্রতিনিধিত্ব করেন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এ বি এম আবদুস সাত্তার, পিপিপি কর্তৃপক্ষের সিইও আশিক চৌধুরী ও প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ড. মো. শাকিুরুল ইসলাম খান।

জাপানি প্রতিনিধি দলে ছিলেন প্রধানমন্ত্রীর বিশেষ উপদেষ্টা উনো ইয়োশিমাসা, রাষ্ট্রদূত সাইদা শিনিচি ও ভূমি, অবকাঠামো, পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের (এমএলআইটি) সহকারী উপমন্ত্রী ফুজিতা মাসাকুনি।

প্রকল্প বাস্তবায়ন প্রক্রিয়া
সেতু বিভাগ সূত্রে জানা গেছে, শরীয়তপুর-চাঁদপুর সেতু নিয়ে দক্ষিণ কোরিয়ার সঙ্গেও আলোচনা করেছিল সরকার। মিয়াগাওয়া এককভাবে অথবা অন্যান্য জাপানি প্রতিষ্ঠানের সঙ্গে যৌথভাবে প্রকল্প বাস্তবায়ন করতে পারে। আনুষ্ঠানিক নির্বাচনের আগে ট্রানজিশন পরামর্শক নিয়োগের মাধ্যমে সম্ভাব্যতা সমীক্ষা করা হবে।
এরপর সরকার রিকোয়েস্ট ফর প্রপোজাল (আরএফপি) ইস্যু করবে। আরএফপি জমা ও মূল্যায়ন শেষে জাপানি প্রতিষ্ঠানটির সঙ্গে চূড়ান্ত চুক্তি হবে। বাংলাদেশে মিয়াগাওয়ার স্থানীয় অংশীদার স্ট্যালিয়ন ক্যাপিটাল লিমিটেড প্রকল্পের বিনিয়োগ পরিকল্পনা, উন্নয়ন ও বাস্তবায়নে সহায়তা দিচ্ছে।

ভোলা-বরিশাল সেতু: দেশের দীর্ঘতম সেতু
১০.৮৬ কিলোমিটার দীর্ঘ এই সেতু হতে যাচ্ছে বাংলাদেশের সবচেয়ে বড় সেতু। নির্মাণ ব্যয় ধরা হয়েছে ১৭ হাজার ৪৬৬ কোটি টাকা। দ্বীপজেলা ভোলা ও মূল ভূখণ্ড বরিশালের মধ্যে স্থায়ী সড়ক যোগাযোগ স্থাপন করবে এই সেতু।

২০২৪ সালের সম্ভাব্যতা সমীক্ষায় বলা হয়েছে, সেতুটি বিনিয়োগ আকর্ষণ ও নতুন কর্মসংস্থান সৃষ্টি করবে এবং আগামী ৩০ বছরে জিডিপিতে ০.৮৬ শতাংশ অবদান রাখবে। ভোলা থেকে জাতীয় গ্রিডে প্রাকৃতিক গ্যাস সরবরাহও সহজ হবে।

শরীয়তপুর-চাঁদপুর সেতু
মেঘনা নদীর ওপর ৮ কিলোমিটার দীর্ঘ এই সেতুর ব্যয় ধরা হয়েছে ১৫ হাজার ৯৫৭ কোটি টাকা। দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ২১ জেলার সঙ্গে দক্ষিণ-পূর্বাঞ্চলের ১১ জেলা যুক্ত করবে সেতুটি। খুলনা-চট্টগ্রামের দূরত্ব প্রায় ৯০ কিলোমিটার কমবে এবং ঢাকার ওপর দিয়ে যানবাহনের চাপ কমবে।

চাঁদপুরের হরিণা ফেরিঘাট ও শরীয়তপুরের সখিপুরের মধ্যে সেতু নির্মাণের পরিকল্পনা রয়েছে। ২০৩২ সালের মধ্যে নির্মাণ শেষ করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

ভোলা-লক্ষ্মীপুর সেতুতেও জাপানের আগ্রহ
ওই বৈঠকে ভোলা-লক্ষ্মীপুর সেতু প্রকল্পও উপস্থাপন করা হয়। জাপানি প্রতিনিধি দল প্রকল্পটিতে গভীর আগ্রহ প্রকাশ করেছে। মেঘনা নদীর ওপর এই সেতু নির্মিত হলে খুলনা ও বরিশাল বিভাগের ১২টি এবং চট্টগ্রাম বিভাগের ৯টিসহ মোট ২১ জেলার মানুষের যোগাযোগ ব্যবস্থায় বড় পরিবর্তন আসবে।

অন্যান্য প্রস্তাব ও অগ্রগতি
জাপানি প্রতিনিধি দল চট্টগ্রামে একটি ওয়েস্ট-টু-এনার্জি প্রকল্প এবং পুরোনো রেলসেতুগুলোর আধুনিকায়নের প্রস্তাব দিয়েছে। পাশাপাশি কমলাপুর মাল্টিমোডাল ট্রান্সপোর্ট হাব, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের থার্ড টার্মিনাল ও আউটার রিং রোড প্রকল্পের অগ্রগতিও পর্যালোচনা করা হয়।

পিপিপি কর্তৃপক্ষের সিইও আশিক চৌধুরী জানান, এই প্ল্যাটফর্ম বড় অবকাঠামো প্রকল্প বাস্তবায়ন ও মানসম্মত বিনিয়োগ আকর্ষণের বিশ্বস্ত মাধ্যমে পরিণত হয়েছে। প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এ বি এম আবদুস সাত্তার এই প্ল্যাটফর্মের প্রতি সরকারের পূর্ণ সমর্থন পুনর্ব্যক্ত করেন।

Related Posts

জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে পদত্যাগ করলেন রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন
নতুন পে-স্কেল চূড়ান্ত পর্যায়ে, ঘোষণা আসতে পারে যেকোনো সময়
বিএনপির রাষ্ট্রপতি প্রার্থী বাছাইয়ের দায়িত্ব চেয়ারম্যান তারেক রহমানের ওপর:মির্জা ফখরুল ইসলাম আলমগীর
রাষ্ট্রপতি হচ্ছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

About The Author

Bnbd Desk News

See author's posts

Share this:

  • Share on Facebook (Opens in new window) Facebook
  • Share on X (Opens in new window) X
Tweet
Share
Pin
Share
0 Shares

ট্যাগসমূহ:

ভোলা বরিশাল সেতু
লেখক

Bnbd Desk News

ফলো মি
অন্যান্য নিবন্ধ
পূর্ববর্তী

সুনামগঞ্জে নৌকাডুবি: নিখোঁজ ৪ জনের মরদেহ উদ্ধার

পরবর্তী

উত্তরখানে সংঘর্ষ: পরিচ্ছন্নতাকর্মীদের সঙ্গে স্থানীয়দের উত্তেজনা, ডিএনসিসি প্রশাসক ও এমপির ওপর ‘হামলার’ অভিযোগ

কোনো মন্তব্য নেই! আপনিই প্রথম হোন।

মন্তব্য করুন জবাব বাতিল

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আমাদের সম্পর্কে: বিএনবিডি নিউজ 365 একটি আধুনিক ও নিরপেক্ষ অনলাইন নিউজ পোর্টাল।আমরা দেশ ও বিদেশের সর্বশেষ তাজা খবর সবার আগে নির্ভুলভাবে পাঠকদের কাছে পৌছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ।

গুরুত্বপূর্ণ লিংক (তথ্য)

  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ”(Contact Us)
  • Terms & Conditions
Copyright 2026 — ব্রেকিং নিউজ বিডি 365. All rights reserved. Blogsy WordPress Theme