এশিয়ান লিজেন্ডস লিগে ফের বাংলাদেশের নেতৃত্ব দেবেন সাকিব

এশিয়ান লিজেন্ডস লিগে বাংলাদেশ টাইগার এর নেতৃত্ব দিবেন এই অলরাউন্ডার
Sports Desk:BNBD NEWS
এশিয়ান লিজেন্ডস লিগে ফের বাংলাদেশের নেতৃত্ব দেবেন সাকিব আল হাসান
আন্তর্জাতিক ক্রিকেটে বহুবার বাংলাদেশ দলকে নেতৃত্ব দেওয়া সাকিব আল হাসান দীর্ঘদিন জাতীয় দলের বাইরে থাকলেও আরেকবার নিজের দেশকে প্রতিনিধিত্ব করার সুযোগ পাচ্ছেন। এশিয়ার কিংবদন্তি ক্রিকেটারদের নিয়ে আয়োজিত এশিয়ান লিজেন্ডস লিগের দ্বিতীয় আসরে বাংলাদেশ টাইগার্সের নেতৃত্ব দেবেন এই বিশ্বসেরা অলরাউন্ডার।
গত বুধবার (২৯ জুলাই) রাতে টুর্নামেন্টটির অফিশিয়াল ফেসবুক পেজে ১৬ সদস্যের বাংলাদেশ দল ঘোষণা করা হয়। সাকিবের ডেপুটি হিসেবে দায়িত্ব পালন করবেন অলক কাপালি।
টুর্নামেন্টের ফরম্যাট ও অংশগ্রহণকারী দল
এশিয়ান লিজেন্ডস লিগের দ্বিতীয় আসরে অংশ নেবে মোট ছয়টি দল—
· বাংলাদেশ টাইগার্স
· ইন্ডিয়ান রয়্যালস
· শ্রীলঙ্কান লায়ন্স
· আফগানিস্তান পাঠানস
· পাকিস্তান প্যান্থার্স
· রেস্ট অব এশিয়ান স্টার্স
টুর্নামেন্টে মোট ১৯টি ম্যাচ অনুষ্ঠিত হবে। ৮ আগস্ট কোয়ালিফায়ার-১, ৯ আগস্ট কোয়ালিফায়ার-২ এবং ১০ আগস্ট ফাইনাল অনুষ্ঠিত হবে।
গতকাল (৩০ জুলাই) জার্সি উন্মোচনের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে দ্বিতীয় আসর। উদ্বোধনী ম্যাচে মুখোমুখি শ্রীলঙ্কান লায়ন্স ও আফগানিস্তান পাঠানস।
৩১ জুলাই ডাবল-হেডারে প্রথমে খেলবে পাকিস্তান প্যান্থার্স ও রেস্ট অব এশিয়ান স্টার্স। এরপর দিনের দ্বিতীয় ম্যাচে মাঠে নামবে বাংলাদেশ টাইগার্স, তাদের প্রতিপক্ষ ইন্ডিয়ান রয়্যালস।
ক্রিকেটপ্রেমীদের জন্য সুখবর—টুর্নামেন্টটির সঙ্গে সনি স্পোর্টস নেটওয়ার্কের তিন মৌসুমের সম্প্রচার চুক্তি রয়েছে। ফলে দর্শকরা সরাসরি উপভোগ করতে পারবেন এশিয়ার কিংবদন্তিদের লড়াই।
বাংলাদেশ টাইগার্সের স্কোয়াড
সাকিব আল হাসান (অধিনায়ক), অলক কাপালি (সহ-অধিনায়ক), নাজমুস সাদাত, ধীমান ঘোষ (উইকেটরক্ষক), মেহেদী মারুফ, আবুল হাসান রাজু, শফিউল ইসলাম, মুক্তার আলী, তাপস ঘোষ, নাজমুল হোসেন মিলন, উত্তম কুমার ঘোষ, সাকলাইন সজীব, ফরহাদ হোসেন, ইমন আহমেদ, আল মামুন রাসেল ও সাদেকুর রহমান।




